191

 

নিজস্ব প্রতিবেদক:

৭ মার্চ ১৭ রমজান নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা আগত অতিথিদের স্বাগত জানান। দোয়া অনুষ্ঠানে বক্তারা ইরান এবং ইসরাইল -যুক্তরাষ্ট্র যুদ্ধের কঠোর সমালোচনা করেন। বক্তারা মনে করেন মুসলিম উম্মাহর নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের এই বর্বচিত যুদ্ধের অবসানে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। যুদ্ধ মানেই ধ্বংস আর প্রাণহানি। কত শিশুর মৃত্যু হচ্ছে? আগামীর পৃথিবী যুদ্ধের কারণে বাসযোগ্য থাকবে না তা হতে পারে না। যুদ্ধ নয় আমরা শান্তি চাই। সমস্ত মানবতার শত্রুকে আল্লাহ সুবহানাহু তাআলা পরাজিত করুন। মুসলমানদের হৃদয়কে জিহাদের শক্তি দিন।

ইফতার মাহফিলে বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দলের বর্তমান প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনা করেও আল্লাহর দরবারে দোয়া করা হয়।

বাংলাদেশ থেকে সবধরনের অন্যায় অবিচার দূর করতে সুশাসন প্রতিষ্ঠা হোক এই দোয়া করা হয়। দেশ পরিচালনায় বর্তমান সরকার সমতার অধিকার প্রতিষ্ঠা করবে এই আশাও বক্তারা ব্যাক্ত করেন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মোঃ ওয়াসিমুল ইসলাম, মোহসিন চৌধুরী, আসাদুজ্জামান বাচ্চু, জুবরান গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজরিনা মান্নান, সহ-সভাপতি ড. নোমান, আমিনুল ইসলাম বুলু, মোস্তফা সারোয়ার, আরিফুল হক সুমন, জাকারিয়া স্বপন, মিজানুর রহমান মৃধা চন্দন, সনি আদিত্য,মিজানুর রহমান রিটু, মোঃ শাহিন খান সুভেল প্রমুখ।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed