নিজস্ব প্রতিবেদক
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই দাবি তোলেন।
ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনোত্তর যেসব তথ্য বেরিয়ে আসছে, তা অত্যন্ত ভয়ংকর। রিজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপরাধে জড়িত ছিলেন।” তিনি আরও যোগ করেন, জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন নিয়ে সরকার দ্বিমুখী অবস্থান নিচ্ছে এবং বিএনপি আদালতের কাঁধে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে।
শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য সংবিধানের প্রসঙ্গ টেনে জামায়াত সেক্রেটারি বলেন, “আপনারা যদি সংবিধানই মানেন, তাহলে তো নিয়মানুযায়ী এখনও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী।” ওলামা-মাশায়েখদের উপস্থিতিতে তিনি দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সুষ্ঠু তদন্তের ওপর জোর দেন।