• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

ইসরায়েলের সদস্যপদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মানববন্ধন

Sabit Rizwan / ২৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
ইসরায়েলের সদস্যপদ প্রত্যাহারের দাবি
ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। সংগঠনটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, অবিলম্বে ইসরায়েলের সদস্যপদ বাতিল করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে শোক ও নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান তিনি।
৪ মার্চ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, হৃদয়ে পতাকা ২রা মার্চ এবং অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ।
মঞ্জুর হোসেন ঈসা অভিযোগ করেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তিনি দাবি করেন, একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় দুইশত শিশু শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনী-সহ উচ্চপদস্থ ৪০ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনাকে তিনি ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেন, সভ্যতার মুখোশ পরে কিছু রাষ্ট্র বিশ্বকে বিভ্রান্ত করছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ওআইসি-কে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ-এর সভাপতি এইচ এম সিরাজ। তিনি বলেন, “আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যারা মানবতার কথা বলে মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে।” তিনি ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাগো শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল সিকদার, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক অলিদ তালুকদার সিদ্দিকী এবং হৃদয়ে পতাকা ২রা মার্চ-এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এ হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয়, বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd