• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

মাক নিয়ে লেখা চিত্রশিল্পী মিলন বিশ্বাস এর কবিতা

Sabit Rizwan / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

মা হলো গর্ভধারিনী,
মায়ের সাথে হয় না কারো তুলনা।
এই পৃথিবীর সব ভালোবাসা মিলে
মায়ের স্নেহের সমান হয় না।

মা যে আজ বৃদ্ধ হয়ে গেছে,
হারিয়েছে জীবনের সাথী আমার বাবা।
সেই শোকে যেন স্মৃতির প্রদীপ
ধীরে ধীরে নিভে গেছে সারা।

কাউকে আর চেনে না মা,
শিশুর মতো হাসে খেলায় মেতে।
আপন-পর সব ভুলে গেছে আজ,
মাঝে মাঝে স্মৃতি জাগে নীরবেতে।

তবুও মায়ের হৃদয় কিন্তু
ভালোবাসায় ভরা আগের মতোই।
কিছু খাবার দিলে হাতে নিয়ে
আমাকেই আগে খেতে দেয় সবই।

বলে “তুই একটু খা আগে”,
মায়ের সেই স্নেহভরা বাণী।
স্মৃতি হারালেও মায়ের হৃদয়ে
আমাকে বুকে নেয় টেনে

আমার সহধর্মিনী শিলা রানী,
পুষ্প মায়ের সেবায় থাকে সারাক্ষণ পাশে।
লক্ষ্মী বউয়ের স্নেহভরা হাতে
মায়ের মুখে আবার হাসি ভাসে।

শিলা রানী সেবা করে ভালোবেসে,
তাই ঘর জুড়ে থাকে মায়ের আশীর্বাদ।
তার মমতায় দুঃখ সরে যায়,
ঘর ভরে ওঠে সুখের স্বাদ।

মার্চ মাসের তিন তারিখে
হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মা।
তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে
ভর্তি করলাম সেবা দিয়ে  তারা।

ডাক্তারবাবু পরীক্ষা করে
ওষুধ দিলেন, স্যালাইন দিলেন।
মাকে একটু সতেজ করতে
সান্ত্বনার কথা শুনিয়ে দিলেন।

মা যখন অসুস্থ হয়ে পড়ে
ভালো লাগে না কিছুই আর।
শিল্পচর্চা, লেখা, সব ছন্দ
হারিয়ে যায় মনের দ্বার।

তখন শুধু প্রার্থনা করি
সৃষ্টিকর্তার চরণতলে
বাবাকে নিয়েছো আমায় কাঁদিয়ে,
মাকে নিও না এমন ছলে।

এত কষ্ট দিও না ঠাকুর,
তোমার পায়ে জানাই প্রণাম।
আমার মাকে সুস্থ রেখো
এইটুকুই আমার আরাধনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd