নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যা বাজারের সন্তান মোঃ ফুয়াদ হাসান জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ এ সক্রিয় ও সাহসী ভূমিকা রেখে এলাকায় প্রশংসিত হয়েছেন। আন্দোলনের উত্তাল সময়ে তিনি মাঠপর্যায়ে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং তরুণদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা রাখেন।

আন্দোলনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, অংশগ্রহণকারীদের সমন্বয় এবং বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিরলস পরিশ্রম করেছেন বলে সহকর্মীরা জানান। প্রতিকূল পরিস্থিতিতেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা অনেককে অনুপ্রাণিত করেছে।

বর্তমানে মোঃ ফুয়াদ হাসান জুলাই মঞ্চ কেন্দ্রীয় কমিটির একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্দোলনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, ফুয়াদ হাসানের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো উল্যা বাজারের জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, তিনি ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে একই নিষ্ঠা ও সাহস নিয়ে কাজ করে যাবেন।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *