নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকামনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার গাইবান্ধা ও সিরাজগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি উল্লাপাড়ার সরকারি এম আকবর আলী কলেজ মাঠে একটি পথসভায় বক্তব্য দেবেন এবং পরবর্তীতে পাবনার উদ্দেশে রওনা হবেন।
জামায়াত আমিরের এই সফর উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া সমাবেশস্থলগুলো পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা।