• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

নোয়াখালীতে ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগ, মাদরাসায় অগ্নিসংযোগ

তুফান ইনিস্টিউট / ৫৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর মাদরাসা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের একটি মাদরাসায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পলাতক রয়েছেন। ভুক্তভোগী ছাত্রী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ আলাদা অভিযোগ দায়ের করেছে। উভয় বিষয়েই তদন্ত চলছে।

উপজেলা প্রশাসন জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd