154

শিক্ষা প্রতিবেদক:

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানায়, পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা হলে বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষার্থীদের হাজিরা তালিকা বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে সাজানোর পাশাপাশি কক্ষভিত্তিক দৈবচয়ন পদ্ধতিতে আসন নির্ধারণ করা হবে।

এই পদ্ধতিতে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষ ও আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএসসি আরও জানায়, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কমিশনের জারি করা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য বাধ্যতামূলক।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed