• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সিলেটের বিশ্বনাথে পঠিত শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসায় ভিসি ড. মো. রইছ উদ্দিন সংবর্ধিত সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক প্রদান পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের ওপর হামলার বিচার দাবিতে বাউল ও লোকশিল্পীদের বিশাল মানববন্ধন শিক্ষামন্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ, লিখিত বক্তব্য পাঠালেন রেজন মিয়া কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ সিলেটের ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ নরসিংদীতে স্বর্ণের দোকানে হামলা, লুট ২.৭৬ লাখ টাকার মালামাল* রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন কবিতাঃ মিলেমিশে থাকতে চাই সরকার কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা বিতরণ করলেন-এমপি তাহসিনা রুশদীর লুনা

ভারতের সেনাপ্রধান: বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ চ্যানেল খোলা

তুফান ইনিস্টিউট / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সকল ধরনের যোগাযোগ চ্যানেল সক্রিয় রাখা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নটি ছিল, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কি না।

জেনারেল দ্বিবেদী বলেন, “প্রথমে আমাদের দেখতে হবে, বাংলাদেশের সরকার কী ধরনের ম্যান্ডেট নিয়ে কাজ করছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তবে পদক্ষেপগুলো সাময়িক নাকি দীর্ঘমেয়াদি, তা বোঝা গুরুত্বপূর্ণ। তার ভিত্তিতেই আমাদের প্রতিক্রিয়া বিবেচনা করা হবে।”

তিনি আরও জানান, “এ মুহূর্তে তিন বাহিনীই তাদের সব যোগাযোগ চ্যানেল খোলা রেখেছে। সেনাপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং মাঠপর্যায়ে প্রতিনিধিদল পাঠিয়ে সব সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করা হয়েছে। একইভাবে নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও যোগাযোগ বজায় রেখেছেন।”

জেনারেল দ্বিবেদী নিশ্চিত করেছেন, “এই পদক্ষেপগুলোর কোনোটি ভারতের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমাদের লক্ষ্য হলো কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি না হওয়া। সক্ষমতা উন্নয়নের কাজ চলমান, আমরা সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd