কী করলে মন পাব মানুষের?
সাবিত রিজওয়ান
আমি আর বেঁচে থাকতে চাই না,
এই মনের মাঝে লুকিয়ে আছে কত বেদনা!
সবাই কি তা বুঝে?
শুধু আমার ভুল খুঁজে,
পাশে থেকে সংশোধন করতে সাহায্য করেনা।
আমি হাসি তারা বলে ‘পাগল’,
যদি কাঁদি তারা বলে ‘ছল’,
যখন আপন ভাবতে যাই
তারা বলে ‘যদি হয় স্বার্থপর’!
একাকিত্ব থাকলে বলে ‘এর হয়েছে অহংকার’।
ভালবাসলে হই বোকা,
সন্মান না করলে অভদ্র
যে যার মতো কাঁটায় দিন,
খেতে হয় আমায় ধোঁকা।
জীবনের স্বপ্নপথ
সাবিত রিজওয়ান
স্বপ্ন হলো টিকে থাকার তবু হতে হয় শুকনো পাতার মতো মড়মড়ে,
স্বপ্ন হলো ডানা ভাঙা পাখির চাওয়া আকাশে যেন উড়ে।
স্বপ্ন হলো সাঁতার কাটতে কুমিরের দাঁতে মরি মরি,
স্বপ্ন হলো সুখের খোঁজে আগুন পথে হাঁটা ধরি।
স্বপ্ন হলো রোগীর, আল্লাহর কাছে সুস্থতা চাওয়া,
স্বপ্ন হলো শ্রমিকের, ন্যায্য পারিশ্রমিক পাওয়া।
স্বপ্ন হলো হাসির পেছনে লুকিয়ে থাকা কান্না,
স্বপ্ন হলো আদান-প্রদান ভালবাসার বায়না।
স্বপ্ন হলো পথহারার, সঠিক পথ খুঁজে পাওয়ার আশা,
স্বপ্ন হলো তোমার, আমার আশ্রয় পাওয়ার দিশা।
স্বপ্ন হলো গৃহিণীর চাওয়া, প্রাত্যহিক ক্লান্তিতে একটুখানি অবসর,
স্বপ্ন হলো পরীক্ষার্থীর ভালো রেজাল্ট করার।
স্বপ্ন হলো ব্যথা, আনন্দ, আশা, হতাশা নিয়ে বেঁচে থাকা,
স্বপ্ন হলো রঙিন ছবি আঁকার আকাঙ্ক্ষা।
স্বপ্ন হলো সবাই সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া,
স্বপ্ন হলো পাহাড়ের চূড়ায় চা-কফি খাওয়া।
স্বপ্ন হলো বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে না যাওয়ার,
স্বপ্ন হলো আমাদের দিন এনে দিন খাওয়ার।
স্বপ্ন হলো চাঁদের আলোয় মন কাড়ানোর গল্প শোনা, গল্প করা,
স্বপ্ন হলো ভোরবেলা কুরআন শরীফ পড়া।