আব্দুল কাদের
হ্যাঁ- এর ঘরে ভোটটি দিলে
জিতবে এবার দেশ,
সংবিধানে মিলবে তবে
জনতার রায় বেশ।
ভিত্তি পাবে,শক্তি পাবে
জুলাই সনদ সেই,
ফিরবে দেশে ন্যায়ের শাসন
অন্য উপায় নেই।
নায্য পথে দাঁড়িয়ে আজ
স্বীকৃতি যে চাই,
হ্যাঁ ভোটেরই বিকল্প তো
আর কিছু আর নাই।
আস্থার ফাটল মিটবে এবার
জাগবে বাংলাদেশ,
মুচবে গ্লানি,ঘুচবে আঁধার
মুক্ত হবে দেশ।