• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

সৌদি প্রবাসী ও মিঠামইন থানার ঘাগড়া ইউনিয়নের মানবিক বন্ধু জীবন আহাম্মেদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Sabit Rizwan / ৫৭ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নতুন বছরের শুরুতেই বৃহস্পতিবার রাত ১১ টায় কিশোরগঞ্জ জেলা সদরে ভাসমান রাত্রি যাপনকারি গরীব পথচারী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কিশোরগঞ্জ জেলা শহরে রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গণ অথবা প্লাটফর্মে থাকা প্রায় শতাধিক ভাসমান রাত্রী যাপনকারি শীতার্তদের মধ্যে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতার দৃষ্টি কোণ থেকে গরীব,অসহায় ও শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধ নারী পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। মো: জীবন আহাম্মেদ দীর্ঘদিন সৌদি প্রবাসে ব্যবসায়িক জীবন যাপন করে আসছেন,উনার একক সিদ্ধান্তে ও একক অর্থায়নে সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ, রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের সমন্বয়ে কনকনে শীতের অসহ্য যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে আজ এই উদ্যোগ নেয়া হয়। সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা সদরেও চলছে তীব্র সত্য প্রবাহ,আবহাওয়াবিদ এর তথ্য অনুযায়ী কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.২৫ হারে,এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি ও নামি-দামি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তারেই মাঝে প্রবাসী বন্ধু জীবন আহাম্মেদ এই মহৎ উদ্যোগ ও ক্ষুদ্র প্রচেষ্টা সত্যিই প্রশংসার দ্বাবিদার। প্রবাসী বন্ধু জীবন আহাম্মেদ এর মত এই সমাজের কিছু বৃত্তশালী ও ধনাঢ্যশ্রেণির ভাইবোনদের কে অসহায় এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে হাজারো শীতার্ত মানুষের প্রাণ। উক্ত কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো,আরিফুল ইসলাম সুজন,করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ-দেলোয়ারা বেগম,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো,সজিবউল ইসলাম,সৌদি প্রবাসী মোঃ আবদুল্লাহ,মো:-জুলকার,মোঃ-সিদ্দিকুর রহমান,যুবনেতা মো:কাইয়ুম আহাম্মেদ সুমন,সহ কিশোরগঞ্জ রেলওয়ে থানার অধিনস্হ পুলিশ কর্মকর্তা,আনসার বাহিনী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd