মনিরুজ্জামান মোড়ল, খুলনা

১৮ জুন বৃহস্পতিবার বিকেলে খুলনা ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সরফুজ্জামান টপির আন্তরিক সহযোগিতায় খুলনা ক্লাবের পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ মাহমুদ হাসান লেলিন ও ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. অহিদুজ্জামান যৌথভাবে নগদ ৫০ হাজার টাকা ক্যান্সার আক্রান্ত মরিয়মের মা নিপা বেগমের হাতে তুলে দেন।
দিনমজুর শহিদুল ইসলাম ও মিসেস নিপা বেগম দম্পতির মেধাবী কন্যা মরিয়ম খুলনা শিপইয়ার্ড স্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত, বর্তমান মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। তার পরিবার বর্তমানে চিকিৎসা ব্যয়ভার বহনে অক্ষম। এমনকি মেয়ের চিকিৎসার খরচ যোগাতে মরিয়মের মা নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এ নগদ সহায়তা প্রদানকালীন উপস্থিত ছিলেন খুলনা ক্লাবের সচিব সেবগাতুল ইসলাম সৌরভ, হিসাব রক্ষক বাবুল দাস ও সাংবাদিক অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল। খুলনা কবি-সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধক্রমে খুলনা ক্লাবের কর্মকর্তা বৃন্দ এ মানবিক সহায়তায় সাড়া প্রদান করায় সদস্যসচিব কবি আজাদুল হক আজাদ তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এ ধরনের আর্তমানবতার সেবায় সমাজে একে অপরের প্রতি এগিয়ে আসা ও সহানুভূতিশীল হওয়ার জন্য আহ্বান জানান।
মরিয়মের মায়ের নিকট থেকে তার ডাক্তারী রিপোর্টের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন ধরে পেটের টিউমারে ভুগছিল মরিয়ম যা সু-চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয়। এমতাবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে তার মা জানান। এত টাকা জোগাড়ে হিমসিম খেতে হচ্ছে দিনমজুর পিতার। যার ফলে বিভিন্ন সামর্থবান হৃদয়বান ব্যক্তিদের দারে দারে সহযোগিতার অনুরোধ করে চলেছেন। মরিয়মের মা বলেন আপনাদের কাছে অনুরোধ আমার মেয়ে মরিয়মকে সুস্থ করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। হয়তো আপনার সহযোগিতাই মরিয়মের মুখে আবার হাসি ফিরিয়ে আনবে।
মরিয়মের মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাহায্য পাঠানোর নম্বর: ০১৯৯৪৯৯১৩৯৩ (বিকাশ/নগদ)
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা পাঠাতে চাইলে:
ব্যাংক: Agrani Bank PLC.
শাখা: Dada Match Branch, Khulna
Routing Number – 010470675
হিসাবের নাম: MST NIPA BEGUM
হিসাব নম্বর: 0200021884561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *