মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য জবাবদিহিতার মধ্যে রয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই তারা কাজ করছেন। আজ শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আরও বলেন, ইতোমধ্যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের ভাতা প্রদান করেছেন। এই ধারাবাহিকতা প্রধানমন্ত্রী অব্যাহত রেখেছেন। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব সহায়তা বিতরণ করা হচ্ছে। উপজেলা নবাগত নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক কাওছার খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাক মোনায়েম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক নূরজ্জামান, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল আহমদ, পৌর যুবদল নেতা ওয়াসিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম-আহবায়ক রাসেল আলী প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ৮০টি অস্বচ্ছল পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়।