• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সরকার কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা বিতরণ করলেন-এমপি তাহসিনা রুশদীর লুনা সিলেটের বিশ্বনাথে দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করলেন- এমপি লুনা বহুমুখী প্রতিভার উজ্জ্বল নক্ষত্র: বিনোদন অঙ্গনে মেঘলা অন্তরার জয়যাত্রা জগন্নাথপুরে মসজিদে মাসআলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০ কক্সবাজারে পালতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় বর্গাচাষির বিরুদ্ধে জমি থেকে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের

সিলেটের বিশ্বনাথে দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করলেন- এমপি লুনা

Sabit Rizwan / ৪৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করলেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। গতকাল শনিবার দুপুরে তিনি অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন। বিশ্বনাথ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত সড়ক দুটি দেওকলস ইউপি-আহমদগঞ্জ-দেওকলস-গুদামঘাট ও বাগিচা বাজার সড়ক (চেইনেজ ৩৪৭১-৬৯৯৫ মিটার) এবং আরএইচডি-রামপাশা-বৈরাগী বাজার জিসি সড়ক (চেইনেজ ০-১৯৩৫ মিটার)। উদ্বোধন শেষে এমপি তাহসিনা রুশদীর বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর। সড়কগুলো সংস্কারের ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সহজে যাতায়াত করতে পারবেন এবং স্থানীয় অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে এলাকার অন্যান্য অবহেলিত সড়কগুলোরও পর্যায়ক্রমে টেকসই উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, ছাত্রদল নেতা রাসেল আলী, আবদুল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd