• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
শিক্ষামন্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ, লিখিত বক্তব্য পাঠালেন রেজন মিয়া কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ সিলেটের ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ নরসিংদীতে স্বর্ণের দোকানে হামলা, লুট ২.৭৬ লাখ টাকার মালামাল* রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন কবিতাঃ মিলেমিশে থাকতে চাই সরকার কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা বিতরণ করলেন-এমপি তাহসিনা রুশদীর লুনা সিলেটের বিশ্বনাথে দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করলেন- এমপি লুনা বহুমুখী প্রতিভার উজ্জ্বল নক্ষত্র: বিনোদন অঙ্গনে মেঘলা অন্তরার জয়যাত্রা জগন্নাথপুরে মসজিদে মাসআলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০

সিংগাইরে অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে ছাই

Sabit Rizwan / ২৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে ২টি মিষ্টির দোকান ও ২ টি কনফেকশনারি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে । বুধবার(৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীরা হলেন,কালাচাঁন মিষ্টান্ন ভান্ডার মালিক রাজিব,নিমাইচাঁন মিষ্টান্ন ভান্ডার মালিক জয়ন্ত ঘোষ(দিব),কনফেকশনারির মালিক তৌহিদুর রহমান তুহিন ও বাবুল হোসেন।
স্থানীয় সূত্রে জানাযায়,রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ কালাচাঁন মিষ্টান্ন ভান্ডার থেকে আগুন দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। পরে উপজেলা ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছাতে ততক্ষণে ৪ টি দোকান পুড়ে যায়। পরবর্তী ফায়ার সার্ভিস টিম সম্পূর্ন আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী রাজিব,দিব ঘোষ,তুহিন ও বাবুল হোসেন জানান,আমাদের শেষ সম্বল এ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার ওপর নির্ভর ছিল আমাদের পরিবার। সেটা পুড়ে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঘুরে দাড়ানোর জন্য সরকারের সহযোগিতা চান তারা।
উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৪টি দোকানের মালামাল আসবাবপত্র পুড়ে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহি অফিসার খারুন্নাহার জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারিভাবে সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd