204

নিজস্ব প্রতিবেদক:
সংস্কৃতিমনা, উদ্যমী ও সফল একজন আলোকিত নারী হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন রিফাত জাহান সোনিয়া।

চমৎকার ব্যক্তিত্বের অধিকারী শিক্ষাবিদ ও সংস্কৃতজন রিফাত জাহান সোনিয়া
১৯৮৫ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা মিরপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর ও অনন্য মেধার অধিকারী এবং সংস্কৃতিমনস্ক।
​পারিবারিক আবহে শুদ্ধ শিক্ষার পাশাপাশি নিয়মিত সংগীত চর্চাও করেছেন রিফাত জাহান। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সুমধুর কণ্ঠের সংগীত পরিবেশনা প্রশংসিত ও সমাদৃত হয়েছে। তাঁর এই সুশিক্ষিত ও সংস্কৃতিমনা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তাঁর সরকারি চাকরিজীবী বাবা এবং চম্পা পারুল স্কুলের নিষ্ঠাবান শিক্ষিকা রত্নগর্ভা আলোকিত নারী তাঁর পরম শ্রদ্ধেয় মাতা।
​রিফাত জাহান সোনিয়া মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে বাবার চাকুরিসূত্রে স্থান পরিবর্তন হওয়ায় তিনি শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষার প্রতি অদম্য আগ্রহ থেকে তিনি পরবর্তীতে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ এবং ইডেন মহিলা কলেজ থেকেও সফলতার সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে তিনি নিজের যোগ্যতায় বি.এড (B.Ed) কোর্সও সম্পন্ন করেন। একজন আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি
​শিক্ষকতাকে শুধু পেশা নয়, ব্রত হিসেবে নিয়েছেন। দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এ দীর্ঘ ১৬ বছর অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘কুইনস স্কুল অ্যান্ড কলেজ’-এর নবোদয় মাহমুদপুর শাখার কো-অর্ডিনেটর হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন।
​এই সফল পথচলার নেপথ্যে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন আরেকজন আলোকিত মানুষ তাঁর জীবন সঙ্গী জনাব হাসিব ফেরদৌস। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা যুগল জীবনে আবদ্ধ হন। চমৎকার ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হাসিব ফেরদৌস একজন উচ্চশিক্ষিত ও সফল মানুষ। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (HRM) বিএমএ এবং আইবিএ (IBA) থেকে এসিবিএ (ACBA) সম্পন্ন করে দেশের একটি স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। দাম্পত্য জীবনের পাশাপাশি তাঁরা যৌথভাবে মানবসেবা ও সমাজ কল্যাণে নিয়োজিত আছেন।
​ব্যস্ততম কর্মজীবনের মাঝেও পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন রিফাত জাহান সোনিয়া। বাবা, মা, বড় ভাই, স্বামী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার। অবসরের সুমধুর সময়গুলো পরিবারের সবাইকে সাথে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কর্ম ও সংসারের নিখুঁত ভারসাম্যে রিফাত জাহান সোনিয়া আজ সমাজের অন্যান্য নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *