ব্যুরো প্রধান খুলনাঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব থানা শাখার উদ্যোগে সংগঠনের কর্মীদের অংশগ্রহণে এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক ভিত্তি সুদৃঢ়করণ এবং নৈতিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
বটিয়াঘাটা পূর্ব থানা সভাপতি মোঃ গালিব উদ্দিন-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ শেখ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি মমিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও মিডিয়া সম্পাদক সজীব মাহমুদ বোরহান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস।
এছাড়া শিক্ষাশিবিরে দারস পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সাবেক মাদ্রাসা সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মাওলানা নাজমুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ইসলামের সুমহান আদর্শ সমাজে প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষাশিবিরে বটিয়াঘাটা পূর্ব থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *