মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় লং মার্চ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত পথসভায় জনতার ঢল নেমেছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পথসভায় তিনি সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়ন এবং ৭ দফা দাবি পূরণের আহ্বান জানান। অন্যথায় এক দফা দাবি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রিজাউল করিম, জেলা নায়েবে আমির ও সাবেক শিবিরের কেন্দ্রীয় নেতা, রামপাল-মোংলার গণমানুষের নেতা অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ।

এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ইকবাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা ১১ দলীয় লং মার্চ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।