
,নরসিংদী প্রতিনিধি
:নরসিংদীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অ্যাডভোকেট নয়ন মোল্লা। রোববার (২৩ আগস্ট) একটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই সংবাদে তাকে জড়িয়ে প্রবাসী এক নারীকে নিয়ে পলায়নের অভিযোগ আনা হয়।
আজ সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলার হাজী গুফুর মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, উল্লিখিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, বিষয়টি এক বছর আগের একটি দেওয়ানি মামলার সঙ্গে সংশ্লিষ্ট, যা নিয়ে বর্তমানে কোনো মামলা বিচারাধীন নেই।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট নারী তার স্বামীর সঙ্গে আইনগতভাবে তালাক সম্পন্ন করেছেন এবং এ বিষয়ে যথাযথ কাগজপত্র রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, সেটিও অসত্য বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে তিনি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
০১৭১১-৭০৭২৬৬
তাং ২৪-৮-২০২৬
