নরসিংদী প্রতিনিধি

:ঐতিহ্যবাহী শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (পাইলট গার্লস হাইস্কুল) এডহক কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আরিফুল ইসলাম খান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গঠিত নতুন এডহক কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।আরিফুল ইসলাম খান শিবপুর প্রেসক্লাবের সাবেক ৩ বারের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সাংবাদিকতা মহলে তিনি একজন দক্ষ সংগঠক এবং “সাংবাদিকতার গুরু” হিসেবে অত্যন্ত সমাদৃত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দীর্ঘ সময় ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সর্বস্তরের মানুষের মাঝে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।এদিকে তিনি শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এর অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। নতুন দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করে জানান, আরিফুল ইসলাম খানের মতো একজন অভিজ্ঞ, সৎ ও গুণী মানুষ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আসায় প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।নিজের প্রতিক্রিয়ায় আরিফুল ইসলাম খান বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।