
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির উদ্যোগে উক্ত বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভয়াবহ মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড নির্মূল করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ক্রীয়া শিক্ষক আমজাদ হোসেন এর পরিচালনায় গ্রাম বাংলার ঐহিত্য বাহী ফুটবল খেলার অসংখ্য দর্শক প্রেমিকদের মন মাতানো পছন্দের ফুটবল খেলার আয়োজন করা হয়। আজ সকালে নরসিংদীর রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির আহবায়ক তরুন শিল্পপতি সমাজ সেবক মো: সবুজ রানার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির আস্থাবাজন রায়পুরা পৌরসভা মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদল সদস্য সচিব মো: নুর আহমেদ চৌধুরী মানিক,পাড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, চরাঞ্চল উন্নয়ন কমিটির আহবায়ক এড. জসিম উদ্দিন আহমেদ,পাড়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম আহমেদ জাহাঙ্গীর,পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবু বক্কও মাষ্টার, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো: জজ মিয়া, পাড়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ মেম্বার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান শাহিন,জেলা ছাত্রদলের সদস্য মো: শাওন,পাড়াতলী ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক ফুল মিয়া,পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো: হাসেম জাবস,পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা সানা উল্লাহ প্রধান,পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো: স্বপন মাষ্টার, পাড়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মো: জামাল উদ্দিন,পাড়াতলী ইউনিয়ন তাঁতীদল সভাপতি মো: তারা মিয়া, পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো: সুহেল মিয়া, পাড়াতলী ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথি রায়পুরা পৌরসভা মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক বলেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এলাকার সার্বিক অবকাঠামো এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে।
তিনি আরও উল্লেখ করেন:
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন: এমপি মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে।
ক্রীড়া ও তরুণ সমাজ: মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এমপি বকুলের সমর্থনে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এলাকার সার্বিক উন্নয়ন: রাস্তাঘাট, সেতু ও অবকাঠামোগত প্রতিটি খাতে উন্নয়নের ধারা বজায় রেখে রায়পুরাকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বর্তমান নেতৃত্ব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
