165

রয়েলস একাদশের দাপুটে জয়, ফ্রেন্ডস একাদশকে ৩-১ গোলে হারাল

যুব সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল স্ক্রিনের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে শালমারা বাজার যুব ক্রীড়া ও সামাজিক সংঘঠনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ শালমারা বাজার ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা আজ শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ফ্রেন্ডস একাদশকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে রয়েলস একাদশ

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক, শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও অর্থ সম্পাদক, মিঠাপুকুর উপজেলা শিক্ষক সমিতি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও পরিচালনায় স্পন্সর হিসেবে রয়েছে সংকল্প টিচিং হোম, শালমারা বাজার, মিঠাপুকুর, রংপুর। আয়োজকরা স্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।