
মাগুরা প্রতিনিধি
মাগুরায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রাম ও সদর উপজেলার কালিনগর গ্রামে ঘটনাগুলো ঘটে।
খেলার ছলে পুকুরে নেমে দুই চাচাতো বোনের প্রাণহানি
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, সকাল সাড় ৯টার দিকে মৌশা গ্রামের দুই ফুটফুটে কন্যাশিশু রাফিয়া (২) ও রাইশা (৩) পুকুরের পানিতে ডুবে মারা যায়। সম্পর্কে তারা আপন চাচাতো বোন। রাফিয়া ওই গ্রামের আমিনুরের মেয়ে এবং রাইশা আলিনূরের মেয়ে।
শিশুদের পরিবার সূত্রে জানা যায়, সকালে নাস্তা খাওয়ার পর দুই বোন একসাথে খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাদের না দেখে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন দেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী আবু হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
নদীতে তলিয়ে গেল ৯ বছরের ইয়াসিন
অন্যদিকে, সদর উপজেলার কালিনগর গ্রামের আলী মোল্লার ৯ বছরের শিশুপুত্র ইয়াসিন মোল্লা নিখোঁজের পর তার লাশ উদ্ধার করা হয়েছে। সকালে মধুমতী নদীর বাগবাড়িয়া অংশ থেকে মাগুরা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে।
পৃথক দুটি স্থানে তিন শিশুর এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় পরিবারগুলো।
