• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না

গোয়াইনঘাটে ৮৭ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়ম, ২ মাসের মধ্যেই আগের অবস্থায়

Sabit Rizwan / ৮৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

111

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার – মানিকগঞ্জ সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৮৭ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হলেও মাত্র ২ মাসের মাথায় সড়কটি আবার আগের বেহাল অবস্থায় ফিরে গেছে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে। ফলে সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।

উপজেলা এলজিইডি সূত্র জানায়, সড়কটি সংস্কারের কাজ পায় “আরিফ এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি পিচ-পাথরও পরিমাণে কম দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, “শুরু থেকেই আমরা নিম্নমানের কাজের প্রতিবাদ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। এখন দেখা যাচ্ছে ২ মাসেই সব টাকা জলে গেছে।”

সরেজমিনে দেখা যায়, সংস্কার করা প্রায় সব স্থানেই কার্পেটিং উঠে গেছে। গাড়ির চাকার চাপেই পাথর খুলে পড়ছে। অনেক জায়গায় রাস্তা দেবে গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। নষ্ট হওয়া জায়গাগুলোতে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিল দেওয়া হবে না।”

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd