
ন-আর্কিটেক্ট, সংবাদকক্ষ:
দেশের প্রথম সারির অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক নয়া দিগন্ত তাদের ডিজিটাল ও মিডিয়া উইংয়ের জন্য ক্যামেরা পারসন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক (Graduation) পাস হতে হবে।
এ ছাড়া, যেকোনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউজ, টেলিভিশন চ্যানেল অথবা ডিজিটাল নিউজ পোর্টালে ক্যামেরা পারসন হিসেবে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভিজ্যুয়াল ফ্রেম, লাইটিং এবং আধুনিক ক্যামেরার কারিগরি বিষয়ে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে digitalnews180@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই “Application for the post of Camera Person” উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৬।
