• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
এ দেশ আমার স্বদেশ আমার ফনিন্দ্র সরকারের ৬৯তম জন্মদিন আজ আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মুর্শিদাবাদে জেলা কবিতা কার্নিভাল অনুষ্ঠিত

Sabit Rizwan / ৮০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

104

মুর্শিদাবাদ সংবাদদাতা:
সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায় মুখরিত হলো মুর্শিদাবাদ। কলকাতার `কবিতা কার্নিভাল` ও `স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা`র যৌথ আয়োজনে ২৮ জুন, ২০২৬, রবিবার বিকেল ৩টায় ধুলিয়ানের জগন্নাথ লজে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল।

অতিথি ও সভাপতিমন্ডলী
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি অধ্যাপক বিশ্বনাথ সাহা ও সাহিত্যিক মজিবুর রহমান।

সভাপতিত্ব করেন সাহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী এবং সহ-সভাপতি হিসেবে ছিলেন কবি আবদুস সালাম।

কবিদের উপস্থিতি
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি দুলাল প্রামানিক, মোঃ দাউদ হোসেন, শুভ্র মুখোপাধ্যায়, মিরাজুল সেখ, সৈয়দ হুমায়ুন রাণা, মোঃ আব্দুল রহমান, মাহমুদ হোসেন, মাহাতাব হোসেন, ইমতিয়াজ কবির, মোহাঃ আলিউল হক, মোঃ জালউদ্দিন রেজা, উমার ফারুক, স্বাগতা সান্যাল, মোঃ ওমার আলী, সব্যসাচী দাস, আনন্দ দাস, এদ্দাদুল ইসলাম, মোঃ রাজু, মইদুল ইসলাম, এস এম এ সাদেক আলী, ওয়াসিম আক্রম, ইমদাদুল ইসলাম, রাফিকুজ্জামান খান, মোঃ মুরসালিন হক, মোফাক হোসেন, মৈত্রী ভাস্কর, সুমন পাল এবং এ১ নিউজের কর্ণধার সাহেব আলি প্রমুখ।

আয়োজকদের ভূমিকা
`স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা`র সম্পাদকমণ্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ ইজাজ আহামেদ, মোঃ দাউদ হোসেন ও ইমদাদুল ইসলাম। `কলকাতা কবিতা কার্নিভাল` সম্পাদকমণ্ডলীর পক্ষে ছিলেন কবি সৌমিত বসু, ইন্দ্রজিৎ ভট্টাচার্য ও অরিন্দম চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সব্যসাচী দাস ও কবি তথা `ডি নিউজ` এর কর্ণধার মোঃ দাউদ হোসেন।

উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd