• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

সিংগাইরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

Sabit Rizwan / ২৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

51

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদ চত্বরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সিংগাইর উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে এবং সিসিডিবি-সিপিআরপি সিংগাইর শাখা অফিসের সহযোগিতায় এ মানববন্ধন ও র‍্যালিটি শান্তিপূর্ণভাবে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার, আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ৮ম শ্রেণীর স্কুলছাত্রী মারিয়ার নৃশংস মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসময় কর্মসূচিতে সংশ্লিষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd