• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না

খুলনায় রাইডো ইলেকট্রিক স্কুটার শোরুমের শুভ উদ্বোধন

Sabit Rizwan / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

55

নিজস্ব প্রতিবেদক:
খুলনা নগরীর গল্লামারি সোনাডাঙ্গা রোডের পূর্ব পাশে প্রাণ-আরএফএল গ্রুপের পরিবেশবান্ধব রাইডো ইলেকট্রিক স্কুটার শোরুমের শুভ উদ্বোধন ২৩ জুন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর. এল. পল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহাতাব হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুন গাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়ারুল ইসলাম সবুজ এবং যুগ্ম আহ্বায়ক আঃ হালিম সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইডো ইলেকট্রিক স্কুটারের খুলনা অঞ্চলের ডিলার মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের রাইডো ইলেকট্রিক স্কুটার একটি আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহন, যা জ্বালানি সাশ্রয়ী এবং নগর জীবনে সহজ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও আশা প্রকাশ করেন, এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ দেশের পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd