• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না জনকল্যাণে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন: তথ্য উপদেষ্টা

নিয়ামতপুরে বসতবাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

Sabit Rizwan / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

103

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে একটি বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২১) জুন দিবাগত রাতে উপজেলার দামপুরা (ঘোলাপুকুর) গ্রামের মোঃ রোনজুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির সদর দরজার তালা ভেঙ্গে নগদ টাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা ও পাঁচ লাখ টাকার আসবাব ও গৃহস্থালি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ রোনজু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ রোনজু
ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। রন্জুর বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর নানি জুবেদা বেগম। চোরেরা রোববার দিবাগত রাতের কোনো একসময়ে বাড়ির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকা;
একটি ফ্রিজ, একটি পানি সেচের মোটর, তিনটি সিলিং ফ্যান, একটি সোফা সেট, পাঁচটি বিদেশি কম্বল, কাসার থালা-বাসনসহ অন্যান্য গৃহস্থালী সামগ্রী নিয়ে যায়। যেগুলের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ রোনজুর নানী হামেদা বেগম জানান, রোজকার মতো সোমবার ভোরে ফজরের নামাজের পরে তিনি বাড়ির লাইট বন্ধ করতে বাড়িতে যান। বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা দেখে তিনি চমকে যান। ভেতরে ঢুকে দেখেন তিনটি রুমের তালা ভাঙ্গা। তিনটি রুমের বিভিন্ন আসবাব, গৃহস্থালি, নগদ টাকা চুরি হয়ে গেছে। তখন তিনি চিল্লাচাল্লি শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, চুরির ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd