• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিশ্বকাপের মাঠ কাঁপাতে মেসিদের জন্য যাচ্ছে ৫০০ কেজি গরুর মাংস! জগন্নাথপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু ​১১ বছরের অবসর ভেঙে পেশাদার ফুটবলে রোনালদিনহো! চুক্তি করলেন ইতালির ক্লাবের সাথে ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, গ্রামবাসীর হাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডিমলায় মানববন্ধন ​রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, অলৌকিকভাবে অক্ষত আরোহীরা ইউরোপে নেওয়ার প্রলোভন: লিবিয়ায় গিয়ে নিখোঁজ বহু তরুণ, উৎকণ্ঠায় পরিবার দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তিন মন্ত্রীর পরিদর্শন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে ভোগান্তি: জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় রোগীরা অতিষ্ঠ ​ জমি না দিলে অপহরণ ও খুনের হুমকি, বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন ​

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডিমলায় মানববন্ধন

Sabit Rizwan / ৩৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় তিস্তা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তারসহ নীলফামারী-২, নীলফামারী-৩ ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যরা। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মী এবং তিস্তাপাড়ের সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতি দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, সেচ সুবিধার সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd