• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উন্নয়নের মানচিত্রে রংপুর কি তার ন্যায্য অবস্থান পাচ্ছে? বটিয়াঘাটা ​কুটিরহাট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: নতুন কমিটি গঠন গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানপাঠের বিরুদ্ধে মোবাইল কোর্ট,৭ দোকানে জরিমানা নো বাজেট, নো কর” স্লোগান ঘিরে আলোচনা: আঞ্চলিক বঞ্চনার প্রশ্ন আবারও সামনে কবিতা: ঐতিহ্য ঘেরা বাঙালী কবিতা: নামাজ মাঠে অনন্য জাইমা রহমান: বাঁ পায়ের দুর্দান্ত গোলে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর কন্যা ​‘মেসির কথা বললে হার্টবিট বেড়ে যায়’: আজীবন আর্জেন্টিনার সমর্থক থাকার ঘোষণা পরীমনির তরুণীকে নিয়ে ঘটনার বর্ণনায় নতুন প্রশ্ন, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানপাঠের বিরুদ্ধে মোবাইল কোর্ট,৭ দোকানে জরিমানা

Sabit Rizwan / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানপাঠ অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ফুটপাতে ফলের দোকান ও রাস্তায় সেনেটারি মালামাল রাখায় ৭ দোকানিকে অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার(১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,সিংগাইর পৌরবাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে ফলের দোকান ও সেনেটারি দোকানের মালামাল রাস্তার রেখে জনসাধারণের যাতায়াত বিঘ্ন ঘটিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে নাজিমউদ্দীন ২ হাজার,আক্কাছ মোল্লা ২ হাজার,শান্ত ২ হাজার,আব্দুল্লাহ ১ হাজার,মামুন ২ হাজার,নুরুল ইসলাম ২ হাজার ও আলম হোসেনকে ২ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষণিক আদায় ও ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানাগেছে।

উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান,স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ৭টি মামলায় অর্থদন্ড করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd