• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সিলেটের বিশ্বনাথে পঠিত শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসায় ভিসি ড. মো. রইছ উদ্দিন সংবর্ধিত সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক প্রদান পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের ওপর হামলার বিচার দাবিতে বাউল ও লোকশিল্পীদের বিশাল মানববন্ধন শিক্ষামন্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ, লিখিত বক্তব্য পাঠালেন রেজন মিয়া কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ সিলেটের ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ নরসিংদীতে স্বর্ণের দোকানে হামলা, লুট ২.৭৬ লাখ টাকার মালামাল* রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন কবিতাঃ মিলেমিশে থাকতে চাই সরকার কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা বিতরণ করলেন-এমপি তাহসিনা রুশদীর লুনা

কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

Sabit Rizwan / ৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সম্প্রতি প্রবল বর্ষণে হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার ১৩ ই জুন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্তে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ- ২ (কটিয়াদী -পাকুন্দিয়া -)সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এই পর্যায়ে মুমুরদিয়া ইউনিয়ন ও জালালপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি নগদ ৩০০০ টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। জানা যায় সরকারের পক্ষ থেকে কটিয়াদী উপজেলার জন্য ১৬৫৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য মানবিক বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও ক্ষতিগ্রস্তদের জন্য এ মানবিক সহায়তা বিতরণ করা হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং সভাপতি সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাউল তুলে দেন।তখন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও কৃষকদের মাঝে এই ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd