• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

Sabit Rizwan / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত একটি মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে এর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার সদর এলাকার টিএনটি সড়কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
অভিযানকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই সেখানে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। এছাড়া জ্বালানি সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অগ্নিনির্বাপণ যন্ত্র, সতর্কীকরণ ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামেরও ঘাটতি পাওয়া যায়।
প্রশাসনের মতে, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অননুমোদিত জ্বালানি ব্যবসা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই জনস্বার্থ বিবেচনায় পাম্পটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী রেজাউল ইসলামকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বৈধ অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, “লাইসেন্সবিহীন জ্বালানি বিক্রি আইন লঙ্ঘনের পাশাপাশি জননিরাপত্তার জন্যও বড় হুমকি। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পরিচালিত এসব স্থাপনা থেকে যে কোনো সময় অগ্নিকাণ্ড বা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলোর বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হলে জননিরাপত্তা আরও জোরদার হবে।
সচেতন মহলের অভিমত, অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতে অননুমোদিত জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd