• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

কটিয়াদীতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Sabit Rizwan / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের বানিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ৮ই জুন সন্ধ্যায় বানিয়া গ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহান উপজেলার বানিয়াগ্রাম ইউনিয়নের জামশাইদ উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোহান কয়েকদিন পূর্বে মার সাথে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।ঘটনার দিন বিকেলে লোকজনদের অগোচরে খেলার ছলে রুহান বাড়ি থেকে বের হয়ে পড়ে । হঠাৎ পরিবারের লোকজন তাকে না পেয়ে আত্মীয়-স্বজন ও আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। রোহানকে কোথাও না পেয়ে অবশেষে পার্শ্ববর্তী পুকুরে লোক নেমে খুঁজে তাকে পাওয়া যায়। পানির নিচ থেকে উদ্ধার করে রোহান কে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে এবং আত্মীয়-স্বজনদের আহাজারি ও কান্নায় হাসপাতালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd