• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

ভোগান্তির অবসান, নিজ অর্থায়নে ভাঙা সাঁকো সংস্কার করলেন যুবদল নেতা মামুন

Sabit Rizwan / ৮৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাখিমারা খালের ওপর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা একটি কাঠের সাঁকো নিজ অর্থায়নে সংস্কার করেছেন স্থানীয় যুবদল নেতা মামুন। রবিবার দিনব্যাপী সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঁকোটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় স্কুল শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পারাপার করতে হতো এলাকাবাসীকে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাঁকোটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছিল।
স্থানীয় বাসিন্দা মোঃ শামিম ফকির বলেন, “অনেক দিন ধরে সাঁকোটি ভাঙা ছিল। ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুলে যেতে গিয়ে প্রতিদিন ঝুঁকির মধ্যে থাকত। আজ সংস্কার হওয়ায় আমরা অনেক উপকৃত হলাম।”
স্থানীয় গৃহবধূ রেহানা বেগম বলেন, “বৃষ্টির সময় সাঁকো পার হওয়া খুবই কষ্টকর ছিল। অনেকেই পিছলে পড়ে আহত হয়েছে। এখন নিরাপদে চলাচল করতে পারব।”
স্কুলশিক্ষার্থী সুমাইয়া আক্তার বলে, “আগে সাঁকো পার হতে ভয় লাগত। এখন অনেক ভালো লাগছে।”
এ বিষয়ে যুবদল নেতা মামুন বলেন, “এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের কষ্ট দেখে আমি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সাঁকোটি সংস্কার করেছি। মানুষের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত।”
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে পাখিমারা খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd