• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

সিংগাইরে গণপিটুনিতে ১ চোর নিহত

Sabit Rizwan / ২১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে রাজিব (৪০) নামের এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নে বান্দাইল(জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, চোরের একটি সংঘবদ্ধ দল রাত ২ টার দিকে বান্দাইল জিয়ানগর গ্রামের জনৈক হাকিম আলীর বাড়িতে চোরের উদ্দেশ্য প্রবেশ করে। এসময় চোর দলের সদস্য রাজিব বাড়ির উত্তর পাশের ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে তার সহযোগীদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে বাড়ির মালিক সুযোগ বুঝে তাকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ধস্তাধস্তির সময় বাড়ির মালিক হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম জানান,চুরি করতে গিয়ে ধরা পরে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন ও পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd