• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

রামপালের ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রি দুই অসাধু ব্যবসায়ীকে জেল-জরিমানা

Sabit Rizwan / ১৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

বাগেরহাটের রামপালে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযুক্ত হারুনর রশিদ (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র ও ইয়ামিন হাওলাদার (৩০) বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের পুত্র।

রবিবার (০৭ জুন) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে রামপাল উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর আদালত এ আদেশ দেন। এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো। এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd