• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ ‘এ’ সিলেট জেলার শ্রেষ্ট ইউএনও নির্বাচিত রতন কুমার অধিকারী

Sabit Rizwan / ৪১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি:

প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। গৌরবময় এই অর্জন সাফল্যের মুকুটে এক নতুন পালক যুক্ত করেছে।

তিনি ১৯ জানুয়ারি ২৫ ইং সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গোয়াইনঘাটে দায়িত্ব গ্রহণ করেন। গেল কয়েক মাসে তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় সচেতন মহলের বিশ্বাস করে এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে গোয়াইনঘাটের উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।

এই গৌরবময় অর্জনের পর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে আমি শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিশেষ করে উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd