• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

‎নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Sabit Rizwan / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

এস এম রকিবুল হাসান
‎‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

‎‎নওগাঁর নিয়ামতপুরে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, সুষ্ঠ তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
‎‎সোমবার (২ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ঝাঝিরা গ্রামের সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের (৪২) দ্বিতীয় স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎‎নিহতের মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিভিন্ন সময় বাড়িতে এসে মানসিক অশান্তির কথা জানিয়েছে। পারিবারিক দাম্পত্যের কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে।
‎নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরই এ ঘটনার বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd