• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
এ দেশ আমার স্বদেশ আমার ফনিন্দ্র সরকারের ৬৯তম জন্মদিন আজ আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কল্লোলিনী কোলকাতার কুসুম সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন, গ্রন্থ প্রকাশ এবং শব্দ পুষ্প কাব্য মহোৎস

Sabit Rizwan / ৯৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

148

সুলতানা সহেলি রহমান, কোলকাতা

পশ্চিমবঙ্গ রাজ্যের কল্লোলিনী কোলকাতায় ৩১ মে সকালে কুসুম সাহিত্য পত্রিকা আয়োজিত কুসুমের বর্ষা সংখ্যা ও বিশিষ্ট লেখক ও কবিদের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল কোলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। সকাল এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার শুরু। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন বহু কবি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বীরভূম জেলার মাইলফলক চরৈবেতি সম্পাদক গল্পকার কুদ্দুস আলি, অভিলাষ রাজবংশী, মতিয়ার রহমান ,রিঙ্কি বসাক প্রমুখ। কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কবিদের ব্যাজ,পত্রিকা, মেমেন্টো, শংসাপত্র ও টিফিন প্যাকেট উপহার হিসেবে তুলে দেন কুসুম সাহিত্য পরিবারের সম্পাদক গৌরী রায় চৌধুরী,সভাপতি স্বপন রায়।
এই মঞ্চে আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মণ্ডলের উপস্থিতিতে কুদ্দুস আলির কাব্যগ্রন্থ “ক্লান্ত কথা”, অভিলাষ রাজবংশীর কাব্যগ্রন্থ “বেলা শেষের গান”, ডাঃ আলি আসগরের “শূন্য তবু শূন্য নয়” এবং অণুগল্পকার মতিয়ার রহমানের “একটি বকুল গাছ এবং অনেক কথা” গ্রন্থের প্রকাশ হয়।
গৌরী ম্যাডামের গান সবার হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তরফদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদ্দুস আলি, ডাঃ আলি আসগর প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দিলীপ রায়। সমগ্র অনুষ্ঠান সুচারু সঞ্চালনায় ছিলেন শ্রী সুজন দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd