মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন’র সাথে লোহাগাড়া প্রেসক্লাব’র এক মতবিনিময় সভা রবিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব’র সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা মিনহাজ। সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব নীতি অনুসরণ করছে এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথির সাথে সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *