মোঃ জাবেদুল ইসলাম

হায়রে বিবেক কোথায় আছো,
কেউ জানে না তাহা,
খুন খারাপি বাড়ছে আজি,
দেখছে বিবেক আহা।

চোখের সামনে মরছে মানুষ,
মরছে শত শত।
রক্ত ঢেলে পাথর পিষে আর,
মরবে মানুষ কত?

কচি কচি ছেলে মেয়েরা,
লড়ে কেন রাজপথে?
অপ্রাসঙ্গিক দাবি দাওয়া,
যায় না মানা কোনোমতে।

এতটুকু বয়সে তোমার
শিক্ষা জীবন শুরু।
শিক্ষক আর পিতামাতা,
তোমার প্রধান গুরু।

তোমরা হলে জাতির বিবেক,
তোমরা শ্রেষ্ঠ ধন।
লেখা পড়া শিখে তোমরা,
গড়বে সোনার জীবন।

অন্যায় অবিচার যায় না,
আর যেন মানা।
হায়রে বিবেক পরিত্রাণ কি?
নাই তো তাহার জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *