জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা পালিত হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে উপজেলার সকল মসজিদ প্রাঙ্গন ও ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি, বহির্বিশ্বে নির্যাতিত মুসলিমদেরর রক্ষা, মাতা-পিতাসহ মুর্দেগানদের মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ঈদে কোরবানি করা গরুর মাংস প্রতিবেশি ও দরিদ্র মানুষকে প্রদানের মাধ্যমে ও দীর্ঘদিনের বিরোধ ও শত্রুতা ভূলে গিয়ে একে অন্যকে ক্ষমা করে দিয়ে ঈদের আনন্দকে সমানভাবে ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহবান জানানো হয়। ঈদ জামাত শেষে মুসল্লিরা কুশল বিনিময় করেন।
পরে গরু জবাই কাজে ব্যস্ত হয়ে পড়েন মানুষ। জবাই শেষে গরুর মাংস ভাগাভাগি করে বিতরণ করা হবে। এর মধ্যে সকাল ৯ টার দিকে বৃষ্টি হয়। এতে গরু জবাই কাজ করতে গিয়ে অনেকটা বিড়ম্বনায় পড়ে যান মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *