
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
“বাংলায় যদি না আসিত “রবি”
তবে আমি হতাম বংলার শ্রেষ্ঠ কবি!”
বলেছিলে সেদিন তুমি ‘কবি নজরুল’, কথায় ছিলো ভুল
তোমরা দু’জন একই বৃন্তের বাংলার দুটো “ফুল” !
তোমাদের লেখনীর গর্জনে, সেই ভাষার বুলেট ছোড়ায়
ফিরে গেলো ইংরেজ বৃটেনে, তাদের বাপদাদার ভিটায়,
তুমি বাংলার বুলবুল মহাকবি, “বিদ্রোহী নজরুল”
তুমি তো ছিলে “নেতাজি সুভাষ”, মারের বদলে ‘মার’
‘কবিগুরু’ ছিলেন মহাত্মা গান্ধী, ‘ক্ষমা’ ছিলো নীতি তার,
‘কবিগুরু’ ছাড়লেন “নাইট উপধি” ‘জালিয়ানওয়ালাবাগ’ হত্যার পরে
তুমি ও সেদিন ঢুকলে জেলে ফিরলে না নিজ ঘরে!
তোমার, একহাতে ছিলো বাঁশের বাঁশি
আর এক হাতে তুমি রাখতে অসি,
ধর্মের ভন্ডামি করেছো ফাঁস গেরুয়া টুপির নিচে
মসজিদের মোল্লা, মন্দিরের পুরোহিত, বলো নাই কিছু মিছে !
আজ বড় দরকার ছিলো, তোমাদের মত কবি
আমরা যা লিখি সব ফরমায়েশি, আকিঁ বুর্জোয়ার ছবি,
‘ইংরেজ’ গেছে, ‘পাকিরা’ গেছে, যায় নাই ধর্মের দাঙ্গা
ওপারে যেয়ে বেঁচে গেছো, দেখতে হয় না, মন্দির মসজিদ ভাঙা!
আজ থাকলে বাংলায়, কষ্ট পেতে, কলম যেতো থেমে
এখন ও মন্দির পোড়ায়, মসজিদ ভাঙে, স্মান করতে ঘেমে !
শিশু বলৎকার, নিত্য কারবার, ধর্মশিক্ষার আড়ালে
শিক্ষক সেথা, কে ঠেকাবে অপকথা, রাতে হাত বাড়ালে?
ধর্মের সুরসুরি অর্থবিত্তের, নেতা হওয়ার বড় হাতিয়ার
হিন্দু-মুসলমান দাঙা হলে তাতেই মেলে “মতির হার!”
দেশের পাপীরা দেশ বেচতে, দেখে না দেশের স্বার্থ
দেশদরদী আছে কিছু লোক, প্রপাগান্ডার কাছে হয়েছে ব্যর্থ!
