• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

রংপুরে ৩ দিন ধরে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্রী, দিশেহারা পরিবার

Sabit Rizwan / ৩৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর

​রংপুর নগরীর ভগিরবালাপাড়া এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তিন মাদরাসা ছাত্রী। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। গত ২৪ এপ্রিল থেকে নিখোঁজ কিশোরীদের উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েও কোনো সুখবর না পাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকার বাতাস।

​নিখোঁজ শিক্ষার্থীরা হলো—সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফেরদৌসী আক্তার নাহার, আন্নিকা আক্তার এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া। তারা সকলেই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী এবং পাশাপাশি বসবাস করত।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে টেইলার্সের দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় ফেরদৌসী। এরপর থেকেই ওই তিন কিশোরীর আর কোনো খোঁজ মেলেনি। ঘটনার দিনই নিখোঁজ কিশোরী ফেরদৌসীর বাবা আব্দুস সালাম রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানে তদন্ত ও তৎপরতা চালিয়ে যাচ্ছে।

​এদিকে, দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে অভিভাবকদের উদ্বেগ। সন্তানদের ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

​নিখোঁজ কিশোরীদের সন্ধান পাওয়া গেলে বা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে: ০১৭৮৩০০২২৮৯, ০১৭২৯১৭১৯০০, ০১৭২৫৬৬০০৪১৩ এবং ০১৩১৬৬৯০৯৬১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd