• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

Sabit Rizwan / ২৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জেল জরিমানা ও মাটি বহনকারি ট্রলি আটক করেছেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন ও সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সেনাবাহিনী,আনসার ও গ্রাম পুলিশ। শনিবার(২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ থেকে ১ টা পর্যন্ত উপজেলার বায়রা ,শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বায়রা ইউনিয়নের গারাদিয়া নামক স্থান থেকে একটি এস্কেভেটর অকেজো করা হয়। পরবর্তীতে সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামে কৃষি জমির মাটি কাটার সময়
উপজেলার সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামের হারুনুর রশিদ মৃধার ছেলে রোমান মৃধা,সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের চান মিয়ার ছেলে সাগর,কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল ট্রলি ড্রাইভারকে মাটি পরিবহনের ট্রলিসহ আটক করা হয়। একি সময় সায়েস্তা ইউনিয়নের গোপালনগর নামক স্থান থেকে আরো একটি এস্কেভেটর অকেজ করা হয়। সেই সাথে ভ্রাম্যমান আদালতে রোমান মৃধাকে এক মাসের কারাদণ্ড এবং ট্রলি ড্রাইভার ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd