126

মানিকগঞ্জ প্রতিনিধি

(ফাইল ছবি)

​মানিকগঞ্জ সদরের মিতরা এলাকায় একটি বাড়িতে বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুনে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

​দগ্ধরা হলেন— শামসুল বিশ্বাস (৬৫), তাঁর স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫), ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

​জানালার পর্দা থেকে আগুনের সূত্রপাত পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর একটার দিকে ঘরের ভেতর মা ও ছোট ভাই অবস্থান করছিলেন। এ সময় জানালার পাশে থাকা বিদ্যুতের তার থেকে হঠাৎ পর্দার কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে একে একে পরিবারের চার সদস্যই দগ্ধ হন।

​চিকিৎসা ও বর্তমান অবস্থা আহত মাসুম বিশ্বাস জানান, দুর্ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানিয়েছেন, মানিকগঞ্জ থেকে আসা একই পরিবারের চারজনের ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা চলছে। তাৎক্ষণিকভাবে তাঁদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে তাঁরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *