• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

Sabit Rizwan / ৫৭ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

শাহ্ ফুজায়েল আহমদ,
স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর আশিঘর (শাহবাড়ি) এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মোঃ বুরহান উদ্দিন শফি’র ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত শনিবার (১৩ ই ফেব্রুয়ারী) বিকেল ৩টায় হবিবপুর গ্রামবাসীর আয়োজনে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অধ্যক্ষ মাওলানা মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম হিরা, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী হারুনুজ্জামান, প্রাজনীতিবিদ ও সমাজসেবক আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সুনু মিয়া, মাসুম আহমদ, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী, মিফতা মিয়া ও মোঃ আলিফ মিয়া, শাহ্ মোঃ রুমেন মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। শাহ মোঃ বুরহান উদ্দিন শফি একজন অত্যন্ত ভালো মনের, ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন এবং তার কোনো অপরাধের সাথে জড়িত থাকার বিন্দুমাত্র রেকর্ড নেই।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনকে এই ঘটনায় কোনো প্রকার গাফিলতি করা চলবে না। অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিহত শফি’র ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী শাহ্ সুলেমান উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, তার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং কোনো ধরনের অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল না। তিনি আক্ষেপ করে বলেন, প্রবাসীরা দেশে এসে নিয়মিত খুন ও হামলার শিকার হচ্ছেন। নিজ মাতৃভূমিতে এসে আর যেন কোনো প্রবাসীকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। তিনি সরকার ও প্রশাসনের কাছে ভাই হত্যার দ্রুত বিচার ও ঘাতকদের উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ মোঃ বুরহান উদ্দিন শফি। গত ৩০ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd