আব্দুল কাদের
সঠিক মানুষ চিনে যদি
দাও গো তোমার ভোট,
জাগবে দেশ আর বাঁচবে মাটি
বাঁধবে সুখের জোট।
দেশের সম্পদ রক্ষা হবে
রুখে চুরির হাত,
মিথ্যে কথার মায়াজাল আজ
করো রে কুপোকাত।
ষড়যন্ত্রের কালো থাবা
দাও রুখে দাও সবে,
গড়বে তুমি নিজের দেশটা
এমন শপথ হবে।
সৎ মানুষের শাসন এলে
হাসবে ভোরের রবি,
দুর্নীতি আর টাকার খেলা
হবে ধূসর ছবি।
আঁধার কাটবে,শুভ্র আলোয়
ঘুচবে দুঃখ রাশি,
তোমার ভোটে আসুক ফিরে
হাজার মুখে হাসি।